
বাংলাপ্রেস ডেস্ক: দেশে সাত দিন পর আবারও করোনায় মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন, নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন। এর আগে সর্বশেষ ৫ জুন একজনের মৃত্যু হয়েছিল।
এ সময়ে ১৭৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৬২ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫০২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]