৭ আগস্ট থেকে সব ইউনিয়নে টিকা দেওয়া শুরু
বাংলাপ্রেস ডেস্ক: দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ৭ আগস্ট দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। এই দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে। এছাড়া ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় এবং ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত ও বয়োজেষ্ঠ্যদের মাঝে টিকা কার্যক্রম চলবে।
আজ (শুক্রবার) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে এক দিনে কত পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম সেটি দেখতে চাই। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি