৫ মে ২০২৬

৬০ বছরে সেরা সুন্দরীর মুকুট জিতলেন আলেজান্দ্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৬০ বছরে সেরা সুন্দরীর মুকুট জিতলেন আলেজান্দ্রা
বাংলাপ্রেস ডেস্ক: মিস ইউনিভার্স কর্তৃপক্ষ গত বছর ঘোষণা দিয়েছে- প্রতিযোগীদের জন্য কোনো বয়স সীমা রাখা হবে না। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সী নারীই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। ঠিক যেন সেই সুযোগটাই কাজে লাগালেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। ৬০ বছর বয়সে সেরা সুন্দরী হিসেবে মুকুট জিতে ইতিহাস গড়লেন তিনি। বুধবার তিনি বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতেছেন। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের পরবর্তী লক্ষ্য মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। রদ্রিগেজ শুধু বিউটি কুইন নন, পেশায় তিনি সাংবাদিক এবং আইনজীবী। তিনিই বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন। বয়স শুধুই সংখ্যা মাত্র, তা নিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করে দেখালেন। মুকুট জেতার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।’ এবছর ইউনিভার্স প্রতিযোগী হাইতি ক্রুজ নিয়েও আলোচনা হচ্ছে, যার বয়স ৪৭। তিনি চলতি বছর ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি