৬০-৭০ শতাংশ ভোট দেখাতে না পারলে আমেরিকান নিষেধাজ্ঞা আসবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর। তিনি বলেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে।
আজ রোববার সকালে নিজ নির্বাচিত এলাকায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। যেহেতু বড় কয়েকটি দল নেই, এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শাহজাহান ওমর আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন। এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না পড়ে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি