৯ মে ২০২৬

৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার
বাংলাপ্রেস ডেস্ক: দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি না থাকলেও আগামীতে সংকটের সম্ভাবনা এড়াতে ৬ লাখ টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সভায় ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮ (১) ও পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২) মোতাবেক জি টু জি’র ভিত্তিতে চাল ও গম ক্রয়ের এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে এই মুহূর্তে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই; এরপরও আগামীতে যাতে সংকট না হয় এজন্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি