৫৮ বছর বয়সে অবসর ভেঙে ফিরছেন কিংবদন্তি ফুটবলার রোমারিও
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও অবসরে ভেঙে ফুটবলে ফিরছেন! ৫৮ বছর বয়সে ব্রাজিলের ফুটবলার হিসেবে নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৮ মে থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিভাগের লিগ কারিওকা চ্যাম্পিয়নশিপে চাইলে খেলতে পারবেন তিনি।
রিও ডি জেনিরোর ‘আমেরিকান ফুটবল ক্লাব’-এর খেলোয়াড় হিসেবে নাম নিবন্ধন করিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের স্ট্রাইকার রোমারিও। ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
এক ইনস্ট্রাগ্রাম পোস্টে রোমারিও জানিয়েছেন, কোন লিগ ম্যাচে তিনি খেলবেন না। তবে আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে ছেলে রোমারিনহোর সঙ্গে দুই-একটা ম্যাচ খেলার ইচ্ছে আছে বলেও উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাচ্ছি না। তবে প্রাণের ক্লাবের হয়ে ছেলের সঙ্গে খেলতে পারলে আরেকটা স্বপ্ন পূরণ হবে। কী বলেন আপনারা?’ রোমারিও ২০০৯ সালে আমেরিকা ক্লাবের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন।’ এরপর ক্লাবটির প্রেসিডেন্ট হন তিনি। পাঁচ বছর পর রিওডি জেনিরোর সিনেটর নির্বাচিত হন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি