৬ মে ২০২৬

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

 


বাংলাপ্রেস ডেস্ক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১,৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

 

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি