৬ মে ২০২৬

৫০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে এবং ওই সেই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এ নিয়ে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, লাভিভ, পোলতাভা, মাইকোলাইভ, ডিনিপ্রোপেট্রোভস্ক ও চেরকাসি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ প্রায় ৫০০ ধরনের ‘আকাশ অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, “বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল।” ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। টেলিগ্রামে এক পোস্টে বিমান বাহিনী বলেছে, “পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষটি গুলি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় ও উচ্চতা হারাতে শুরু করে।” ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বাহিনী ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া আরও ২৫৫টি ড্রোন বা সিমুলেটরের পথ পরিবর্তন করে দিয়েছে। ইউক্রেনীয় বাহিনী দেশের ছয়টি স্থানে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানার তথ্য রেকর্ড করেছে। মধ্য চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, রুশ বাহিনীর হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তিনি আরও জানান, হামলায় তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ ও মধ্য ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের পশ্চিমে অবস্থিত লভিভ অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য হামলা চালিয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির কোনও তথ্য দেননি। সূত্র: রয়টার্স [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি