৯ মে ২০২৬

৫০০, ২০০, ১০০ ও ১০, ৫ ও ২ টাকার নোটের নকশায় কী থাকছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫০০, ২০০, ১০০ ও ১০, ৫ ও ২ টাকার নোটের নকশায় কী থাকছে
  বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এবার আসছে অন্যান্য মূল্যমানের নতুন নোট। কী নকশা থাকছে এসব টাকায়, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট। আগের সব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তার ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের। ৫০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে থাকবে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ। ২০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ শীর্ষক একটি গ্রাফিতি মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটেও বেঙ্গল টাইগারের মুখ থাকবে। ১০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি ও পেছনে সুন্দরবনের ছবি থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটে থাকবে বেঙ্গল টাইগারের মুখ। ১০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং পেছনে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এই নোটে বেঙ্গল টাইগারের মুখ থাকবে। ৫ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে থাকবে বেঙ্গল টাইগারের মুখ। ২ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ও পেছনভাগে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে। নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি