৫ মে ২০২৬

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই মিরাজ হারায় টাইগাররা। এরপর এক এক হরে ফেরেন আরও চার ব্যাটার। তাতে চাপে পড়েছে সাকিব বাহিনী। বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৫০ রান। আফিফ হোসেন (১৬) ও সাকিব আল হাসান (১) ব্যাটিং করছেন। টস হেরে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা আহামরি হয়নি। দ্বিতীয় ওভারেই মিরাজ সাজঘরে ফিরেছেন। তারপর লিটন-শান্ত মিলে দারুণ জুটিতে স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বেশি লম্বা হয়নি তাদের ইনিংস। তাদের বিদায়ে ছন্দ পতন ঘটে ইনিংসের। মিরাজ (৫) রানে ফিরে গেলে একপ্রান্ত আগলে কিছুটা আগ্রাসী ভঙ্গিতেই শান্ত খেলেছেন। সাব্বিরের বদলে নেমে চেষ্টা করছিলেন। লিটনের সঙ্গে গড়েন ভালো জুটি। লিটনের বিদায়ে জুটি ভাঙতেই পরের ওভারে ফিরে যান শান্তি। সোধিকে উঠিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ৩৩ রানে। শান্তর ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। লিটনকে ফিরিয়ে দারুণ জুটিটি ভেঙেছেন ব্রেসওয়েল। তাদের জুটিতে যোগ হয়েছে ৪১ রান। সপ্তম ওভারে তারা যোগ করে ১২ রান। অষ্টম ওভারে এসে সাফল্য পান অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। সফট ডিসমিসালে তাকে ফিরতি ক্যাচ দিয়ে লিটন ১৫ রানে ফিরেছেন। তার ইনিংসে ছিল দুটি চার। এরপর্ মোসাদ্দেক হোসেনকে ২ রানে ফেরান সোধি আর ইয়াসির আলী আউট হন ব্রেসওয়েলের বলে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি