৬ মে ২০২৬

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ এএম
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

 

বাংলাপ্রেস ডেস্ক: হত্যাসহ ৫ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। 

হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।


এদিন আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে গত রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন রায় ঘোষণা করেন। এদিন তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন আদালত। পরে একই দিন তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠান। একপর্যায়ে জামিন আবেদন করলে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

 

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক গত বছরের ২৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলায় আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে সেলিনা হায়াৎ আইভী মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি