৫ দফা দাবিতে বাংলা একাডেমি ঘেরাও
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আজ রবিবার সকালে ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ শীর্ষক সংকলণ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে এ কর্মসূচিতে অবিলম্বে বিতর্কিত সংকলনটি প্রত্যাহার করাসহ ৫ দফা দাবিতে বক্তব্য রাখেন দেশের কবি সমাজের প্রতিনিধিরা। সভাপতির বক্তব্যে শাহীন রেজা বলেন, বাংলা একাডেমি আমাদের মননের প্রতীক। কোনোভাবেই এর ঐতিহ্য ও গাম্ভীর্য নষ্ট হতে দেওয়া যাবে না।তিনি বলেন, এই একাডেমি এখনো ফ্যাসিস্টদের অভয়ারণ্য। এ থেকে উত্তরণ এখন সময়ের দাবি।
তিনি বলেন, দেশের সিনিয়র ও অভিজ্ঞ কবিদের বাদ দিয়ে এমন দুজন কবিকে সংকলনটির সম্পাদনার দায়িত্ব প্রদান করা হয়েছে যারা কবি, কবিতা এবং সম্পাদনা সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ। এটি শুধু জুলাই বিপ্লব চেতনার পরিপন্থী নয় বাংলা একাডেমির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও আমরা মনে করি।তিনি অবিলম্বে দেশের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞতা সম্পন্ন কবিদের দিয়ে একটি বাছাই ও সম্পাদনা কমিটি গঠনের মাধ্যমে সংকলনটি পূনরায় প্রকাশের দাবি জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সৈয়দ রনো। সূচনা বক্তব্য রাখেন কবি মোসলেহ উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী, সহ-সভাপতি কবি এবিএম সোহেল রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফরিদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবীর বাঙ্গালী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি শান্ত্মা মারিয়া, দপ্তর সম্পাদক কবি সৈয়দ জাহিদ মাহমুদ, কবি হাসান কামরুল, কবি শাহিন রিজভি, জালাল খান ইউসুফী, এম এম শাহনুর হোসেন, শাওন আশরাফ, নুরুল হোসেন কাইয়ুম, দীপাস আনোয়ার, রাজু আহমেদ, সঞ্চয় কবির, শাহী সবুর, তাসলিমা বেগম, সাইফ সাদী, খন্দকার জিলস্নুর রহমান, আজিজুর রহমান, ইসলাম উদ্দিন, মঞ্জু খন্দকার, মজিবুর রহমান বকুল, ইব্রাহিম ভূঁইয়া, আব্বাস উদ্দিন প্রমুখ।অনুষ্ঠান শেষে কবি শাহীন রেজার নেতৃত্বে ৪২ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাত করেন। ডিজি তাদের বোর্ড রুমে স্বাগত জানান। এ সময় ডিজিকে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। ডিজি অভিযোগগুলো শোনেন এবং এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।অচিরেই এই সংকলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, উত্থাপিত অভিযোগগুলো নিঃসন্দেহে ভয়াবহ। জাতীয় জীবনের একটি গভীর ও শোকাবহ বিষয় নিয়ে ছেলে খেলা কাম্য নয়। শাহীন রেজা বলেন, জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমি কোন ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এখানে কোনো অনাচার হলে দেশের কবি-লেখকেরা চুপ করে থাকবে না। তিনি একাডেমি ডিজির বক্তব্যে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে সম্পাদনা মন্ডলী গঠনের মাধ্যমে সংকলনটি নতুন করে প্রকাশের ব্যবস্থা করা দাবি জানান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি