৫ মে ২০২৬

৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির
বাংলাপ্রেস ডেস্ক: গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ দিনকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে গত বুধবার (২৫ জুন) পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পর থেকেই এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, ‌‘৮ নয় ৫ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’ অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা শিক্ষার্থী ও তারুণদের গঠন করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও দাবি করেছেন যে, ৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি