৪ মে ২০২৬

৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল


বাংলাপ্রেস ডেস্ক:‘চব্বিশের ৫ আগস্টের পর যদি এই রাষ্ট্রপতি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) না থাকতেন তবে অরাজকতা সৃষ্টি হতো’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই সংবিধান নিয়ে আমাদের কথা বলতেই হবে।’

মির্জা ফখরুল, ‘তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে অনেকে কটাক্ষ করে। কিন্তু মনে রাখতে হবে—লন্ডন বৈঠকের কারণেই এখানে আমরা সবাই।’

তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। সারাটা জীবন তিনি সংগ্রাম করতে করতে গেছেন। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা হাতে তুলে নিয়ে নিয়েছেন তিনি। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম এশিয়ায় তার মতো সংগ্রাম আর নেই।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে; তিনি তারেক রহমান। তিনি বলেছিলেন—আই হ্যাভ এ প্লান। সেই পরিকল্পনা হলো দেশকে গড়ে তোলার পরিকল্পনা। এই জাতিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য তারেক রহমান ১৮ ঘণ্টা কাজ করছেন। এটা তার রক্তের মধ্যে মিশে আছে।’


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি