৮ মে ২০২৬

৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে আগামী ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।’ ১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’ এ অভিযান কেন করা হচ্ছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা (অভিযান) করা হয়। এখন আপনারা এ ইনফরমেশনের জন্য আমাকে তাড়াতাড়ি ধরেছেন। ওখানে দরকার হয়েছে বলে ধরেছে।’ অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না। মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে কোনো আপডেট আছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি