৮ মে ২০২৬

৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত
  বাংলাপ্রেস ডেস্ক: আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দিনটি সরকারিভাবে সাধারণ ছুটির তালিকায় যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিন সাধারণ ছুটি থাকবে। সেই অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ওই দিন বন্ধ থাকবে। উল্লেখ্য, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ৫ আগস্টকে সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি