৪৯ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ লটারিতে প্রায় ৪৯ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়া। তিনি আমিরাতের আল আইনে থাকেন। মঙ্গলবার র্যাফেল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়।
লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার সমান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। আজকের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার। তার হাতেই বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়ার নাম ওঠে।
তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরাহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি