৯ মে ২০২৬

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই
বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে ১২টায়। এর আগে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি। এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ও ফি জমাদান চলে ১ জুন (সকাল ১০টা) থেকে ২৫ জুন (সন্ধ্যা ৬টা) পর্যন্ত। বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। ২০০ নম্বরের মধ্যে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বরের বণ্টন হবে: বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি