১০ মে ২০২৬

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৭ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে চাকরিপ্রার্থীদের দাবির মুখে পিএসসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। গত ১০ এপ্রিল জানানো হয়, আগস্টের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তার ধারাবাহিকতায় আজ নতুন তারিখ চূড়ান্তভাবে প্রকাশ করা হলো। এদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে। ২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। বর্তমানে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং সদ্য ঘোষিত ৪৭তম বিসিএস মিলিয়ে চারটি বিসিএসের কার্যক্রম একসঙ্গে চলছে। এর মধ্যে কোনো কোনোটি সাড়ে তিন বছর ধরে প্রক্রিয়াধীন। এসব জটিলতা নিরসনে পিএসসি নিয়েছে কিছু নতুন পরিকল্পনা। লক্ষ্য হলো—প্রতিটি বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করা। সেই সঙ্গে বিসিএসের পাঠ্যসূচি সংস্কার এবং পরীক্ষার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করছে কমিশন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি