৬ মে ২০২৬

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ,আহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ,আহত ৫


বাংলাপ্রেস ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনরতদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। আহতরা হলেন- শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮), ও রিয়াজ (২৭)। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সন্ধ্যার দিকে শাহবাগ থেকে পাঁচজন বিসিএস প্রার্থী আহত হয়ে হাসপাতালে আসে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতরা জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে শাহবাগ পর্যন্ত যান। বিকালে পদযাত্রা নিয়ে যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাদের সামনে না যাওয়ার অনুরোধ করেন। এরপরও সামনের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেন। এতে তাদের অনেকেই আহত হয়।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি