৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক চাকরি প্রার্থী অংশ নেন। তাঁরা দাবি করেন, এবার চূড়ান্ত ফলাফলে যথাযথভাবে পদ অন্তর্ভুক্ত হয়নি। প্রতি বিসিএসে সাধারণত চূড়ান্ত ফলাফলের আগে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ পদ যোগ করা হলেও এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ে তা আটকে রয়েছে।
একজন চাকরি প্রার্থী অভিযোগ করে বলেন, “আমাদের তথ্যমতে এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো খালি থাকার কথা নয়। অথচ এই পদগুলো বাদ দিয়ে ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক মেধাবী প্রার্থী বাদ পড়ে গেছেন।”
বিক্ষোভকারীরা আরও জানান, পিএসসিকে (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) চিঠি দিয়েও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই তারা রাস্তায় নেমে বাধ্য হয়েছেন। তাদের একমাত্র দাবি—৪৪তম বিসিএসের ফল পুনরায় মূল্যায়ন করে অবশিষ্ট পদসমূহ অন্তর্ভুক্ত করে নতুন ফলাফল প্রকাশ করা হোক।
অবরোধের কারণে শাহবাগ, টিএসসি, পলাশী, বাংলামোটর ও কাঁটাবনের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি