১০ মে ২০২৬

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে
বাংলাপ্রেস ডেস্ক: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (৮ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি। ৪৪তম বিসিএস’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএস-এ মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি