৬ মে ২০২৬

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৩৯৭৭ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছে ৩৯৭৭ জন

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় যেসব প্রার্থীকে সুপারিশ করা সম্ভব হয়নি তারা এখন ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩ হাজার ৯৭৭ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী, প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে।
পিএসসির তথ্যমতে, নন-ক্যাডার পদে মোট ৩৯৭৭ জন জনবল নিয়োগ করা হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে।
নন-ক্যাডার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http:/bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি