৯ মে ২০২৬

৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি: অর্থ উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি: অর্থ উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে। রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাইকা। এছাড়া জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবে চলবে। এ বছরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চাওয়া হয়েছে আরও তিন বিলিয়ন ডলার। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি