৩৭তম 'ফোবানা সম্মেলন' হবে টেক্সাসের ডালাসে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছাবেদ সাথী, শিকাগো থেকে ফিরে: আগামী বছর ২০২৩ সালে টেক্সাসের ডালাসে এবং ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ৩৭ ও ৩৮তম ফোবানা সম্মেলন। গত বছর ফোবানার ২০২১-এর বাৎসরিক সাধারন সভায় ২০২৩ সালের ৩৭তম ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটি নির্বাচিত করা হয় বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস)। ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে টেক্সাসের ডালাস শহরে। এবারে ২০২৪ সালের ৩৮তম ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটি নির্বাচন করা হয়। ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। এ সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়াশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। গত রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারন সভায় নির্বাচনের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০২৩ সালের ৩৭তম ডালাসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলন সফল করতে হোষ্ট কমিটির পক্ষ থেকে আহবায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর সভাপতি হাসমত মোবিন। তিনি শিকাগোর ৩৬তম ফোবানা সম্মেলনের আগত সকল প্রবাসীদের অগ্রিম আমন্ত্রণ জানিয়েছেন। একই সময়ে আগামী ২০২৪ সালের ৩৮তম ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক রোকসানা পারভীনকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনিও আগামী ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে আসার জন্য সকলকে আহবান জানান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি