৫ মে ২০২৬

৩৩৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৩৩৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা
বাংলাপ্রেস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আট উইকেটে ৩৩৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রান হয়তো হৃদয় ভেঙেছে তবে এটুকু নিশ্চিতভাবেই বলা যায় এই দুই উউকেটের উপার্জনে ভর করেই বড় টার্গেট দিতে পেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে শুরুতেই তিন উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের ৫৩তম হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় নেন তিনি। এরপর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। এরপর একে একে আট উইকেট হারিয়ে ফেললেও বড় টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ হট ফেভারিট হয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করছে। ২০০৮ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি