৪ মে ২০২৬

৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে রাখি সাবন্তের বিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে রাখি সাবন্তের বিয়ে

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: দীপিকা-রণবীর বিয়ে করলেন। প্রিয়ঙ্কা-নিকের বিয়ে হচ্ছে। শিগগিরি বিয়ের পিঁড়িতে বসবেন মুকেশ অম্বানীর মেয়েও। সেলেব্রিটিদের বিয়ের মরসুমে কেন পিছিয়ে থাকবেন টেলিভিশন ও সিনেমার ‘বিতর্কিত’ অভিনেত্রী রাখি সবন্ত!

বুধবার তিনি নিজেই ঘোষণা করে দিলেন আগামী মাসেই বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের তারিখ ৩১ ডিসেম্বর। পাত্র দীপক কালাল।

দীপক ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো-র প্রতিযোগী। সেই শো-তেই দীপক রাখিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাখির হবু বর ইউটিউবের শিল্পী। তিনি নিজেকে ‘সুপার স্টার অফ কাশ্মীর’ বলে দাবি করেন। নিজের বিয়ের কার্ড রাখি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, তাঁর বিয়ে হচ্ছে লস অ্যাঞ্জেলসে।

ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি জানিয়েছেন, তাঁর বিয়ের খবর সত্যি। বলিউডে সবাই যখন বিয়ে করছেন, তখন তাঁরও বিয়ের ইচ্ছে হয়েছে। দীপক টিভিতে বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই তিনি রাজি হয়ে যান। রাখি তাঁর বিয়েতে বলিউডের সব তারকাদের ডাকবেন বলেও জানিয়েছেন। সেই তালিকায় শাহরুখ খান ও কর্ণ জোহরও থাকবেন বলে জানিয়েছেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি