১০ মে ২০২৬

৩০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৩০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ
বাংলাপ্রেস ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৫ আগস্টের পর থেকে প্রায় ৩০০টি অ্যাকাউন্ট জব্দ করেছে। পাশাপাশি গত ১৬ বছরে দেশের বাইরে পাচারকৃত অর্থ চিহ্নিত করার কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ অক্টোবর) বিএফআইইউ সূত্রে জানা যায়, দেশ থেকে অর্থপাচার ঠেকাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় তিনশত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর বিপরীতে মামলা হয়েছে মোট ১০০টি। জব্দ হওয়া এসব অ্যাকাউন্টে বড় অংকের অর্থ রয়েছে। যদি মামলায় অর্থ আত্মসাৎ প্রমাণ হয় তাহলে জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হবে। আর মামলায় অভিযোগ প্রমাণিত না হলে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে বিএফআইইউ’র ডেপুটি হেড এ কে এম এহসান জানিয়েছেন, দীর্ঘ প্রক্রিয়া হলেও অর্থের অবস্থান চিহ্নিত করা গেলে ফিরিয়ে আনা সম্ভব হবে পাচার করা অর্থ। তাই এসব চিহ্নিত করার কাজ চলছে। এদিকে খোদ কেন্দ্রীয় ব্যাংক পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। টাস্কফোর্স ও বিএফআইইউর সমন্বয়ে এ কাজ করছে তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি