৩০ জনের মধ্যে ২৯ জনের বৃত্তি লাভে আনন্দের জোয়ার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে। এতে ১৩ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বুধবার প্রকাশিত জেএসসি ও সমমান বৃত্তি পরীক্ষার ফলাফলে এমন তথ্য জানা গেছে।
এমন গৌরবময় ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। উপজেলাজুড়েই চলছে আলোচনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, এ বছর জেএসসি বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি পেয়েছে। আমরা খুবই আনন্দিত। এই ভালো ফলাফলের পেছনে শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীদের পরিশ্রম, শৃঙ্খলাবোধ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রয়াস ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা হোম ভিজিট করেছি, আফটার স্কুল কেয়ার করেছি, প্রত্যেক শিক্ষার্থীর আলাদা কেয়ার করেছি। আমরা সবার কাছে দোয়া চাই- যেন এ ধারাবাহিকতা ধরে রাখতে পারি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি