৬ মে ২০২৬

৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
বাংলাপ্রেস ডেস্ক: মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সমাবেশের ঘোষণা দেন। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে। এসব দাবি মানা না হলে ৩ মে’র মহাসমাবেশের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে সংগঠনটি এক সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি