৫ মে ২০২৬

৩ মার্চ নির্ভয়া ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ফাঁসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩ মার্চ নির্ভয়া ধর্ষণ-হত্যায় দণ্ডিতদের ফাঁসি

বাংলাপ্রেস ডেস্ক: দুই বার দিনক্ষণ নির্ধারণ করেও আইনি জটিলতায় ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যায় দণ্ডিত চার জনের ফাঁসি হয়নি। এবার ফের নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। নতুন পরোয়ানায় বিচারকের নির্দেশ, আগামী ৩ মার্চ সকাল ছয়টায় তিহাড় জেলে তিন জনের ফাঁসি কার্যকর করতে হবে। নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করায় খুশি নির্ভয়ার পরিবার।

কিন্তু এই দিনক্ষণও কি চূড়ান্ত? এখনই এমনটা নিশ্চিত করে বলতে পারছে আইনজীবীরা। কারণ, মামলায় দণ্ডিত চতুর্থজন পবন গুপ্তের হাতে এখনো দুটি আইনি বিকল্প রয়েছে। আবার সমস্ত আইনি প্রক্রিয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য। সেই হিসেবে পবনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে দুদিনের মধ্যে। পবন এই দুদিনের মধ্যে আবেদন করবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দণ্ডিত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তার পর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত বাদে তিন জনই তাদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছেন। সর্বশেষ প্রাণ ভিক্ষার আর্জিও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সোমবার আদালতে এই বিষয়টি উল্লেখ করে তিহাড় জেল কর্তৃপক্ষ। পবন গুপ্তের হাতে এখনো রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জির বিকল্প থাকলেও তারো কোনো আবেদন কোথাও আটকে নেই বলেও জানান জেল কর্তৃপক্ষের আইনজীবীরা। এর পরেই বিচারক তৃতীয় বারের জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন।

এর আগেও নির্ভয়া কণ্ডের দণ্ডিতদের ফাঁসির দিনক্ষণ নির্ধারিত করে দুবার মৃত্যু পরোয়ানা জারি করেছে পাতিয়ালা হাউস কোর্ট। প্রথম পরোয়ানায় ফাঁসি কার্যকরের তারিখ ছিল ২২ জানুয়ারি। এরপর দ্বিতীয় পরোয়ানায় তারিখ ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু তার মধ্যেও সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় গত ৩১ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফাঁসি কার্যকরের উপর স্থগিতাদেশ দেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি