৫ মে ২০২৬

৩ বছরে ১৬ হাজারবার মিথ্যা বলেছে ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩ বছরে ১৬ হাজারবার মিথ্যা বলেছে ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তিন বছরে ১৬ হাজারবার মিথ্যা বলেছেন অথবা বিভ্রান্তিকর কথা বলেছেন। এর মধ্যে মারাত্মক অবাস্তব কথাও রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের তিন বছর শেষে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম 'দ্য হিল'।

এর ওয়েব সাইটে আজ (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- ট্রাম্প তিন বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন তার মধ্যে ১৬ হাজার ২৪১টি কথা মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।

'দ্য হিল' আরও জানিয়েছে, গত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল ২০১৯ সালে তার মিথ্যার সংখ্যা ছিল আট হাজার ১৫৫টি। এর আগে দুই বছরে মোট মিথ্যা বলেছিলেন আট হাজার ৬৮৮ বার। মূলত গত তিনটি বছর ছিল ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর। আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে।

তিদিনই একটার পর একটা টুইট করে মিথ্যার ঝড় তুলে যাচ্ছেন তিনি। তিন বছরের সব বিবৃতি ও বার্তা নিয়মিত বিশ্লেষণ করে যাচ্ছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি