৭ মে ২০২৬

২৮ অক্টোবর ঘিরে প্রশাসনকে বিশেষ নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২৮ অক্টোবর ঘিরে প্রশাসনকে বিশেষ নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তাই ওই দিন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে সারা দেশের ডিসিদেরসহ মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ওইদিন ঘিরে কোনো নির্দেশনা আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। কাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ডিসিসহ মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার কাঠামো বা ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সভায় ১০ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি