৭ মে ২০২৬

২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২৭ মে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মুসল্লিদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়। এ দিন জিলকদ মাসের ২৯ দিন হবে। ফলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। আর ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় হজ এবং ঈদুল আজহা। এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, আর ১০ জিলহজে পালিত হয় পবিত্র ঈদুল আজহা, যেদিন মুসল্লিরা পশু কোরবানি দিয়ে থাকেন। ২৭ মে জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। যদি ওইদিন সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায় তাহলে এ বছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে ৫ জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান। সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার অনুরোধ জানিয়ে বলেছে, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখেন তাহলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।’ কেউ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বানও জানিয়েছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে ২৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ। তিনি বলেছেন, আমিরাতের আকাশে মঙ্গলবার ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে। ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি