১০ মে ২০২৬

২৬ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২৬ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
বাংলাপ্রেস ডেস্ক: দেশের প্রবাসী আয় (রেমিট্যান্স) চলতি মার্চ মাসে নতুন রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর আগে, মার্চের প্রথম ২৪ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৭৫ কোটি ডলার। এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গত ২৫-২৬ মার্চ দেশে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়াতে পারে। আরিফ হোসেন খান বলেন, মার্চ মাসের বাকি দিনগুলোতে একই হারে রেমিট্যান্স অব্যাহত থাকলে মাস শেষে এই আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে নতুন রেকর্ড হবে। গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।​ এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) আসে গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি