৬ মে ২০২৬

২৪ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি পোশাক শ্রমিকদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৪ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি পোশাক শ্রমিকদের
বাংলাপ্রেস ঢাকা: নানান সভা-সমাবেশ আর কর্মসূচির মধ্যে দিয়ে সাভারে মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বিভিন্ন সমাবেশ থেকে উঠেছে একই দাবি। পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। সোমবার (১ মে) সকালে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। সংগঠন দুটি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাকশ্রমিকদের নানা কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানায়। পোশাকশ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস করার আইন পাস, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাজরিন ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন প্রদান ও রানা প্লাজার ধসের তারিখ ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করার দাবি জানান। আশুলিয়ার জামগড়া এলাকায় র‌্যালি ও সমাবেশ করে স্থানীয় বিভিন্ন সংগঠন। এ ছাড়াও আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ী, জামগড়া ও সাভারের উলাইল এলাকায় বিকালে কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি