৯ মে ২০২৬

২৪ গণঅভ্যুত্থান ফ্যাস্টিটকে হটিয়ে অন্যদলকে বসানোর জন্য নয়: নাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২৪ গণঅভ্যুত্থান ফ্যাস্টিটকে হটিয়ে অন্যদলকে বসানোর জন্য নয়: নাহিদ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের মানুষ, ছাত্র-তরুণেরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দলকে বসানোর জন্য নয়। আমরা সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিন শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্যদিয়ে জুলাই-আগস্ট ঘোষণাপত্র এবং আমাদের প্রাপ্য এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বুঝে নিবো। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। এর আগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হয়ে পদযাত্রা শহরের গোর এ শহীদ বড় ময়দানে জমায়েত হয়। এরপর সেখানে থেকে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এনসিপি নেতা আব্দুল্লাহ আহাদসহ অন্যরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি