৯ মে ২০২৬

২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫১৮ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫১৮ জন শনাক্ত হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি