৭ মে ২০২৬

২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে মেট্রো চলাচল শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম
২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে মেট্রো চলাচল শুরু

বাংলাপ্রেস ডেস্ক: প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় চালু হয়েছে মেট্রোরেল চলাচল।

 

এর আগে, রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

 

সোমবার সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। পরে সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি