৯ মে ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে নতুন নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে নতুন নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি এনসিটিবি থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরের ভিত্তিতে নেওয়া হবে এবং এনসিটিবি নির্ধারিত সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করে অনুষ্ঠিত হবে। বিষয়টি দেশের সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে। করোনা মহামারির কারণে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় পূর্ণাঙ্গ সিলেবাসে মূল্যায়নের ধারায় ফিরছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মান উন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি