৪ মে ২০২৬

ট্যাক্স রিফান্ড নিয়ে ট্রাম্পের নতুন বার্তা

২০২৬ সালে চেক হবে ‘উল্লেখযোগ্যভাবে’ বড়, খরচ করবেন নাকি সঞ্চয় করবেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:০০ বিকাল
২০২৬ সালে চেক হবে ‘উল্লেখযোগ্যভাবে’ বড়, খরচ করবেন নাকি সঞ্চয় করবেন?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবু সাবেত: ট্যাক্স মৌসুম শুরু হওয়ায় কর্মজীবী আমেরিকানরা শিগগিরই বড় অঙ্কের অর্থ ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এটি একটি নির্দিষ্ট আইন পাসের ফল।
সম্প্রতি ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘দ্য গ্রেট বিগ বিউটিফুল বিল’-এর কারণে এ বছর ট্যাক্স রিফান্ড আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হবে। কিছু ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, করদাতারা ২০ শতাংশেরও বেশি অর্থ ফেরত পাবেন।' তিনি আরও বলেন, এই আইনটির সুফল উপলব্ধি করা উচিত।
'আপনি যখন ট্যাক্স রিফান্ড পাবেন, তখন ভাববেন আপনার কী চমৎকার একজন প্রেসিডেন্ট আছে—টিপসে কোনো ট্যাক্স নেই, আমাদের সিনিয়রদের জন্য সোশ্যাল সিকিউরিটিতে কোনো ট্যাক্স নেই, ওভারটাইমে কোনো ট্যাক্স নেই, গাড়ির ঋণের সুদে ছাড় এবং আরও অনেক কিছু।
যদিও এই বক্তব্য কিছুটা প্রচারণামূলক মনে হতে পারে, বিশেষজ্ঞরা মনে করছেন এ বছর রিফান্ডের পরিমাণ বাড়তে পারে। বিনিয়োগ প্রতিষ্ঠান পাইপার স্যান্ডলার-এর এক গবেষণায় বলা হয়েছে, গড়ে প্রায় ১,০০০ ডলার বেশি রিফান্ড পাওয়া যেতে পারে, আর কিছু ক্ষেত্রে অতিরিক্ত ১০,০০০ ডলার পর্যন্ত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে ট্যাক্স ফাউন্ডেশন-এর হিসাব অনুযায়ী, 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট' ২০২৫ সালে ব্যক্তিগত কর প্রায় ১২৯ বিলিয়ন ডলার কমিয়েছে, ফলে এ মৌসুমে লাখো করদাতার রিফান্ড বাড়বে।
আইআরএস-এর তথ্য অনুযায়ী, সাধারণত করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ১৫ এপ্রিল। যারা ইলেকট্রনিকভাবে রিটার্ন দাখিল করে সরাসরি ব্যাংকে অর্থ গ্রহণের (ডাইরেক্ট ডিপোজিট) অপশন বেছে নেন, তারা সাধারণত তিন সপ্তাহের মধ্যে রিফান্ড পেয়ে যান।
তবে ট্রাম্প করদাতাদের জন্য একটি সরল পরামর্শও দিয়েছেন- 'সব টাকা এক জায়গায় খরচ করবেন না!'
এতে অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে—এই অতিরিক্ত অর্থ কি খরচ করা উচিত, নাকি সঞ্চয় করা বেশি বুদ্ধিমানের কাজ?
বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত অর্থ ব্যবহার করা যেতে পারে-ঋণ পরিশোধে, জরুরি তহবিল গঠনে, ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য সঞ্চয়ে কিংবা বিনিয়োগে
অর্থাৎ, হঠাৎ প্রাপ্ত এই অর্থ সঠিকভাবে ব্যবহার করলে ব্যক্তিগত আর্থিক অবস্থার উন্নতি সম্ভব।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি