৪ মে ২০২৬

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

 


বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।


বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে।


ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের নেতাকে হত্যা করেছে—এ কথা বিবেচনা করলে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।


বিশ্বকাপে ইরানের পুরুষ দল মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলার কথা ছিল। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে।

ইরানের উদ্বোধনী ম্যাচটি ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হওয়ার কথা ছিল।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি