৬ মে ২০২৬

২০ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
২০ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

 


বাংলাপ্রেস ডেস্ক: চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে ২১৭ কোটি ২১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৮৬ লাখ ডলার। রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে ২১৭ কোটি ২১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৫২ লাখ ডলার।

এছাড়া ডিসেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ লাখ ডলার।


এদিকে ডিসেম্বরের প্রথম ২০ দিনেও ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এরমধ্যে একটি বিশেষায়িত ব্যাংক ছাড়াও ২টি বেসরকারি ব্যাংক ও ৫টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি, বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

এর আগে বিদায়ী নভেম্বরে দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি