১০ মে ২০২৬

২ মাস পর শুরু পবিত্র রমজান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২ মাস পর শুরু পবিত্র রমজান
বাংলাপ্রেস ডেস্ক: আর মাত্র ৬০ দিন পরই সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তা আরম্ভ হওয়ার একদিন পরই বাংলাদেশে শুরু হবে। তবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। পবিত্র রমজান শুরু হওয়ার পরই মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। যেমন- মানুষের খাওয়া দাওয়া এবং অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান নবমতম মাস। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর প্রতিটি মাস গণনা শুরু হয়। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেই অনুযায়ী, ২০২৪ সালের ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এসময়ে আবহাওয়া তেমন উত্তপ্ত থাকে না। আরব আমিরাতে বসন্তকাল থাকে। ২০২৪ সালে রমজানের সময়সীমা ২০২৩ সালের তুলনায় কম হবে। চলতি বছর পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথম দিনের রোজায় ১৩ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত সবধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকবেন। গত বছর সময়সীমা ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে চলমান বছরে রোজা শেষ হবে ৯ এপ্রিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের বাসিন্দারা ৬ দিন ছুটি পাবেন। ৯ এপ্রিল থেকে যা শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি