১০ মে ২০২৬

এবার হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এবার হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। আরাফাতের ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত বিখ্যাত মসজিদ আল-নামিরায় খুতবা পাঠ এবং নামাজ আদায়ে ইমামতির দায়িত্ব পালন করবেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাহর দিনে খুতবা দেয়ার অনুমোদন দেন। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি। খুতবার দায়িত্ব পাওয়া শেখ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষ আলেম হওয়ার পাশাপাশি একাধারে নামকরা ইসলামিক পন্ডিত এবং কয়েকটি গ্রন্থের লেখক। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবদুল্লাহ হুমাইদ কাজ করেছেন। তিনি সৌদি মজলিশ আল শুরার স্পিকার,সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান,কাউন্সিল অব ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ অ্যাকাডেমির প্রেসিডেন্ট, দুটো পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান এবং সৌদি রয়াল কোর্টের উপদেষ্টা। ৯ জিলহজ আরাফাহর দিন মসজিদে নামিরা থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি