৫ মে ২০২৬

২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

বাংলাপ্রেস ডেস্ক: দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, শহীদ ওই তরুণ চাকু দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল। এছাড়া পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি পুলিশ তারেক বাদওয়ানকেও গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শহীদ এই পুলিশের বয়স ১৭ বছর। আজ সকাল থেকেই জেনিন শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলছে। এদিকে, ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে, বায়তুল মুকাদ্দাস শহরে গাড়িচাপায় ১৪ দখলদার ইহুদিবাদী আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ঘোষণা করার পর উত্তেজনা বেড়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি