৭ মে ২০২৬

২ দিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২ দিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান
বাংলাপ্রেস ডেস্ক: সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। সোমবার (৫ জুন) সকালে তিনি বাংলাদেশে আসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাই কমিশন। ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইদিনের এ সফরে জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করবেন জেনারেল পান্ডে। সফরকালে ভারতের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন। এই উচ্চ-পর্যায়ের আলোচনা ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন পুনর্নবীকরণের সুযোগ করে দেবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে। এর আগে গত ২৬ এপ্রিল ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেসময়ে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি