১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুশল পেরেরাকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা।
১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এই তিন ম্যাচ। সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
প্রত্যাশিত ভাবে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে সফল খেকে। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বিশ্রাম দিয়ে দলের নেতৃত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাবে।
তার ডেপুটি কুশল মেন্ডিসকে। এছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসকে। মিরপুরে ২৩, ২৫ ও ২৮ মে দিবা-রাত্রির তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি