৬ মে ২০২৬

১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরেপক্ষ সকারের অধীনে নির্বাচন, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) শনিবার সন্ধ্যার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল।’ সবশেষ গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়। এদিকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির ডাকা এই হরতাল কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি