৯ মে ২০২৬

১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
১৭ ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচারকাজ চলবে। সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উভয় বিভাগের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি